রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৮:১৪
শিরোনাম
● দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:৪১
শেয়ার: mail
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পেট্রোল নিক্ষেপ এবং ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল (এল-এম) আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বর্তমান সময়ে আধিপত্যবাদের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে। প্রতিবেশী দেশের আধিপত্য বিস্তারের কৌশল এবং বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন কিছু নয়। কমরেড তোয়াহা ও তার সমসাময়িক নেতারা স্বাধীনতার পরপরই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ প্রকাশ্যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে বিভিন্ন উপায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে।

বিএনপির এই নেতা বলেন, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাওলানা ভাসানী এবং সাম্যবাদী দলের নেতারা যে রাজনৈতিক বক্তব্য ও সংগ্রামের ধারা গড়ে তুলেছিলেন, তার প্রাসঙ্গিকতা এখনো শেষ হয়নি। বরং বর্তমান পরিস্থিতিতে এসব বক্তব্য ও সংগ্রামের গুরুত্ব আরও বেড়েছে।

কমরেড তোহার রাজনৈতিক জীবন ও আদর্শ স্মরণ করে রিজভী বলেন, জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি শ্রমজীবী মানুষ ও কৃষকদের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন ত্যাগী, আত্মস্বার্থহীন ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। নিজের বিশ্বাস ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

তিনি বলেন, কমরেড তোহা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর তাকে নির্যাতন ও কারাবরণ করতে হয়েছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন এবং ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

রিজভী বলেন, মাওলানা ভাসানী, কমরেড তোহা ও হক সাহেবসহ এসব নেতার রাজনৈতিক দর্শনে ভিন্নতা থাকলেও তারা ছিলেন দেশপ্রেমিক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সত্তা রক্ষায় তারা কাজ করেছেন।

কমরেড তোহার রাজনৈতিক শিক্ষা ও সংগ্রামের ইতিহাস আত্মস্থ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব শিক্ষা অনুসরণ করতে পারলে দেশের শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম আরও দৃঢ় করা সম্ভব হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী

বিস্তারিত কমেন্টে