রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৩:৪৮
শিরোনাম
● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৫১
শেয়ার: mail
ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি

ইরানের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, ইরানি জাতির মর্যাদা ও অবস্থান শত্রুপক্ষকে স্বীকার করতে হবে। এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র বলেছেন, শত্রুর পিছু হটাই তাদের সামরিক পরাজয়ের প্রমাণ।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে ৭ আজার আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শাহরাম ইরানি। ইমাম খোমেনির মাজারে অনুষ্ঠিত এ আয়োজনে নৌবাহিনীর কমান্ডার ও সদস্যরা ইমাম খোমেনির আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শাহরাম ইরানি বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকবে, যাতে শত্রুপক্ষ বুঝতে পারে যে ইরানের মতো গৌরবময়, শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতির সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। একই সঙ্গে ইরানি জাতির মর্যাদা ও অবস্থানকে স্বীকৃতি দিতে হবে।

ইরানের নৌবাহিনীর অতীত অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘পবিত্র প্রতিরক্ষা’ যুদ্ধের সময় অপারেশন পার্ল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নৌবাহিনীর কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, সমুদ্রের বুকে সেদিন যে আদর্শ ও মনোভাবের জন্ম হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। তবে বর্তমানে ভৌগোলিক পরিসর, সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র এবং হুমকির ধরন বিবেচনায় নৌবাহিনীর দায়িত্ব ও অভিযান অনেক বেশি জটিল হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার মুখোমুখি হওয়ার প্রসঙ্গে শাহরাম ইরানি বলেন, শত্রুপক্ষ নিজেদের অত্যাধুনিক ও জটিল সামরিক সরঞ্জামে সজ্জিত দাবি করে বিশ্বের এক নম্বর সামরিক শক্তি হিসেবে যুদ্ধে নেমেছিল। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, যুদ্ধের দ্বিতীয় দিনে মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঘটনা শহীদদের রক্তের বরকতের ফল। শত্রুপক্ষকে বুঝতে হবে, ইরানের শহীদরা জীবিত রয়েছেন এবং এখনো তাঁদের সহযোদ্ধাদের পাশে আছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি

বিস্তারিত কমেন্টে