শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩৬:৪৪
শিরোনাম
● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু ● পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু ● পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির

বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১৮
শেয়ার: mail
বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

বরগুনার পাথরঘাটায় পাঁচ বছর বয়সী শিশু জাইমার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ গোপন, ভুক্তভোগীর বক্তব্য বিকৃত এবং আসামিপক্ষের স্বার্থ রক্ষায় মনগড়া চূড়ান্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে।

পুলিশের দাখিল করা ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তদন্ত কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখা এবং আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী ও শিশুটির মা ফাতিমা জোমাদ্দার অর্পা।

শনিবার (২৮ নভেম্বর) বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

ফাতিমা জোমাদ্দার অর্পা জানান, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে। ওই সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে তাঁর ওপর এসিড নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি রক্ষা পেলেও তাঁর পেছনে থাকা পাঁচ বছর বয়সী মেয়ে জাইমার হাত, বুক ও পা এসিডে দগ্ধ হয়।

মামলার তদন্তে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ফাতিমা বলেন, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা না করেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। ভুক্তভোগীর বক্তব্য সরাসরি গ্রহণ না করে তাঁর নামে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে গ্রহণ না করে আসামি, তাঁদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের একতরফা বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এমনকি বাড়ির মালিক ও সাক্ষী হাওয়া বেগমের বক্তব্যও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

তাঁর আরও অভিযোগ, কোনো সাক্ষ্য-প্রমাণ বা চিকিৎসা প্রতিবেদনে সমর্থন না থাকা সত্ত্বেও এসিডের পরিবর্তে অ্যাচিল পরিষ্কারের পাউডার হাতে পড়ার তথ্য প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। জমির দলিল ও খতিয়ান যাচাই না করেই জমির মালিকানা সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশে মামলা রুজু করতে বিলম্ব এবং মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তারের পর থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা তদন্তের দাবিও জানান তিনি।

 

ফাতিমা জোমাদ্দার অর্পার অভিযোগ, মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর মেয়েকে মারধর এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এমনকি সাক্ষীদেরও হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অথচ তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে এসব গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেছেন।

তিনি বলেন, পুলিশের তদন্তের নিরপেক্ষতা নিয়ে তাঁদের গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তাই পুলিশের অন্য কোনো ইউনিটের মাধ্যমে নয়, বরং আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিশুসহ পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে