ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) উপজেলার গোপীনাথপুর আলহাজ্ব শাহ্ আলম ডিগ্রি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০১৩ সালে প্রতিষ্ঠিত খাড়েরা পঞ্চপ্রদীপের আয়োজনে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন গোপীনাথপুর কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ মূল কমিটির আয়োজকরা। তাঁদের সার্বিক উপস্থিতি ও সহযোগিতায় পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, শিশুদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থী তৈরি এবং শিক্ষার প্রসারে খাড়েরা পঞ্চপ্রদীপের এ
আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।