শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৩:০০
শিরোনাম
● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা ● প্রথমবার অংশ নিয়েই কারাতে প্রতিযোগিতায় ইবির তিন ব্রোঞ্জ ● মোড়েলগঞ্জে বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবি ● জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান ● চুয়াডাঙ্গায় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ৯ ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা ● প্রথমবার অংশ নিয়েই কারাতে প্রতিযোগিতায় ইবির তিন ব্রোঞ্জ ● মোড়েলগঞ্জে বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবি ● জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান ● চুয়াডাঙ্গায় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ৯

পাবিপ্রবিতে দুই দিনব্যাপি” প্ল্যানস্পায়ার ২.০” শুরু

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩২
শেয়ার: mail
পাবিপ্রবিতে দুই দিনব্যাপি” প্ল্যানস্পায়ার ২.০” শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও ইউআরপি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যােগে ‘পরিকল্পনার মাধ্যমেই গড়ে ওঠে মহান সম্প্রদায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপি ” প্লানস্পায়ার ২.০ “অনুষ্ঠানের আয়োজন করেন।

শুক্রবার ( ২৭ নভেম্বর) সকাল ১০ টায় ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- ৩ এর ৬ তলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের বোর্ড মেম্বার (মেম্বারশিপ অ্যাফেয়ার্স) সাদী মোহাম্মদ হারুন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান প্রামাণিক, সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক আশরাফউদ্দিন ফাহিম, প্রভাষক সায়মুন্নাহার রিতু , প্রভাষক তানজিলা আক্তার শাওন, প্রভাষক ফেরদৌস হোসাইন, ইউআরপি অ্যাসোসিয়েশন অফ পাস্টের সহ-সভাপতি শামীম মিয়া, সাধারণ সম্পাদক মো.আল-আমিনসহ বিভাগের শিক্ষার্থী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী।

আয়োজকেরা জানান আমাদের বিশ্ববিদ্যালয়সহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট),রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জবি), খুলনা বিশ্ববিদ্যালয় ( খুবি) উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা, জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে র‍্যালি ও বৃক্ষরোপণ,উদ্বোধনী অধিবেশন,ক্যারিয়ার গাইডলাইন ও টেকনিক্যাল সেশন,জিআইএস, ফটোগ্রাফি ও প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী অনুষ্ঠান,সাংস্কৃতিক সন্ধ্যাা আয়োজন করবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ডিবেটর মোহাম্মদ তুষার বলেন,নিজের ডিপার্টমেন্টের বাইরে অন্য ডিপার্টমেন্টের প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে, তাদের আতিথেয়তা, আপ্যায়ন সবকিছু মিলিয়ে অভারল প্রোগ্রাম অনেক সুন্দর ছিল। এখানে ইউআরপি ডিপার্টমেন্টের বাইরের শিক্ষার্থী হিসেবে আমাদেরও অংশগ্রহণ করার সুযোগ দেওয়ায় আয়োজকদের জানাই বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ইউআরপি অ্যাসোসিয়েশন অফ পাস্টের সাধারণ সম্পাদক মো.আল-আমিন বলেন,“Planspire 2.0-কে আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। বিতর্ক, ফটোগ্রাফি, পোস্টার, ডকুমেন্টারি ও ন্যাশনাল জিআইএস প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নগর ও অঞ্চল পরিকল্পনাসংশ্লিষ্ট জ্ঞান, চিন্তা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে। আমাদের প্রত্যাশা, এই আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তব দক্ষতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং ভবিষ্যৎ পরিকল্পনাবিদ হিসেবে তাদের প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আশরাফুজ্জামান প্রামাণিক বলেন, “এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বর্তমানে আমাদের বিভাগে মাত্র ছয়জন শিক্ষক রয়েছেন। তাঁদের নিয়েই দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠান আয়োজন করতে পারা আমাদের জন্য অত্যন্ত বড় অর্জন। আমরা অনুষ্ঠানটিকে শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখিনি; বরং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার পরিসর ছড়িয়ে দিতে পেরেছি।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে দুই দিনব্যাপি” প্ল্যানস্পায়ার ২.০” শুরু

বিস্তারিত কমেন্টে