রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদুল ইসলাম রাসিফ। তিনি ধানমন্ডি ১৫ নম্বর ওয়ার্ড শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ধানমন্ডি থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাসিফের বাবার নাম সিরাজুল ইসলাম চোকদার এবং মায়ের নাম জেসমিন ইসলাম। তাঁর স্থায়ী ঠিকানা রাজধানীর মোহাম্মদপুর এলাকায়।