রুহিয়া উপজেলার বলিতাপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৃর্ষ চন্দ্র বর্মন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দৃর্ষ চন্দ্র বর্মন রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশাঁলগাঁও গ্রামের বাসিন্দা বকুল চন্দ্র বর্মনের ছোট ছেলে বলে জানা গেছে।
খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকের চালককে আটক করে থানায় নিয়ে যায়।