মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৮:৫৪
শিরোনাম
● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ ● চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আটক ● ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ ● চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আটক ● ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ

মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন খান বলেন, ‘সাংবাদিক পরিচয়দানকারী মামুনুর রহমান বাবুল নামের এক ব্যক্তি ঢাকা থেকে আসার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন বলে শুনেছি। তবে আহত হওয়ার ঘটনাকে মারধরের অভিযোগ হিসেবে তুলে ধরে আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, এএইচকে ফিলিং স্টেশনের সামনে আমি ও আমার লোকজন তাকে মারধর করেছি। ওই ফিলিং স্টেশনে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলোর ফুটেজ যাচাই করা হোক। তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে এর প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগের সত্যতা না পেলে বাবুল নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।’

উল্লেখ্য, সোমবার সকালে শিবচর উপজেলার দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মামুনুর রহমান বাবুলকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেন বাবুল।

তবে এ ঘটনায় উত্থাপিত অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনকারী শাহাদাত হোসেন খান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ

বিস্তারিত কমেন্টে