বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:২১:৩৭
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:০০
শেয়ার: mail
বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি

সংগৃহীত ছবি

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে ২৪ হাজার কোটি নেপালি রুপির অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেছে ভারত। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ৪৪ কোটি রুপি। একই সঙ্গে দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সহায়তা প্যাকেজের ঘোষণা দেন।

বৈঠকে মোদি বলেন, নেপালের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, জনপদ পুনর্বাসন এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে।

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কঠিন সময়ে ভারত ও নেপাল সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। দুই দেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ অনেকটাই অভিন্ন।

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফরকে স্বাগত জানান মোদি। একই সঙ্গে তার নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে বলেন, এ বছর নেপালের জনগণ শাহকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন।

মোদি আরও বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয়; বরং গভীর আস্থা, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ।

অন্যদিকে, দুই দিনের সফরে উষ্ণ আতিথেয়তার জন্য মোদিকে ধন্যবাদ জানান নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে তাকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি। শাহ বলেন, ভারত ও নেপালের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং মহাসাগরের মতো বিস্তৃত। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বৈঠকে ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা উল্লেখ করে মোদি বলেন, জ্বালানি সরবরাহে সংকট থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রেখেছে ভারত। দীর্ঘদিন ধরেই পেট্রোলিয়াম পণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে দেশটি।

স্বাক্ষরিত আটটি সমঝোতা স্মারকের আওতায় সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্যসেবা, নগর উন্নয়ন ও ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থায় সহযোগিতা বাড়ানো হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উল্লেখ্য, গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুর্যোগে ১ হাজার ৫০০ জনের মৃত্যু এবং ৫ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ হন।

নেপাল ও ভারতের মধ্যে উন্মুক্ত সীমান্ত থাকায় দুই দেশের নাগরিকেরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন। ঐতিহাসিকভাবে নেপালে ভারতের উল্লেখযোগ্য প্রভাব থাকলেও আঞ্চলিক বিরোধ এবং নেপালের রাজনীতিতে ভারতের কথিত হস্তক্ষেপ নিয়ে বিভিন্ন সময়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে নেপালে চীনের প্রভাব বেড়েছে। দেশটি নেপালের বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে। তবে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নেপাল এখনো ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। বর্তমানে ভারত নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে।

সূত্র: রয়টার্স

ট্যাগসমূহ: নেপাল ভারত

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি

বিস্তারিত কমেন্টে