শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪৭:৪৩
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

যুক্তরাষ্ট্রের মিথ্যাচার নতুন নয়, বিশ্ববাসী সবই মনে রেখেছে: বাকায়ি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৪৩
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রের মিথ্যাচার নতুন নয়, বিশ্ববাসী সবই মনে রেখেছে: বাকায়ি

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগকে যুদ্ধ ও আগ্রাসনের পক্ষে জনমত তৈরির পুরোনো কৌশলের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র অতীতেও গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে সামরিক আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করেছে।

ইরানের বিরুদ্ধে নতুন করে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির আলামত পাওয়ার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের দাবির প্রতিক্রিয়ায় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

বাকায়ি লিখেছেন, রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির আলামত থাকার অভিযোগ মূলত জনমনে আতঙ্ক ছড়ানো এবং যুদ্ধ ও আগ্রাসনকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে পুরোনো মিথ্যাচারের কৌশল পুনরাবৃত্তি ছাড়া কিছুই নয়।

তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা প্রথমে ইরানের পরমাণু হুমকি নিয়ে বড় ধরনের মিথ্যা প্রচার করেছেন। এখন তাঁরা দাবি করছেন, ইরান জীবাণু বা রাসায়নিক অস্ত্র তৈরি করছে—এমন কিছু আলামত পাওয়া গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, অভিযোগগুলো বারবার পরিবর্তন হলেও সেগুলো প্রচারের বয়ান একই রকম থাকছে। মনে হচ্ছে, মার্কিন কর্মকর্তারা আশা করছেন বিশ্ববাসী অতীতের সব ঘটনা ভুলে গেছে। বিষয়টিকে তিনি অ্যানিমেশন চলচ্চিত্র ‘ফাইন্ডিং নিমো’র ভুলোমনা মাছ ‘ডোরি’র সঙ্গে তুলনা করেন।

বাকায়ি প্রশ্ন তোলেন, ২০০৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের সেই কুখ্যাত প্রদর্শনীর কথা কি মার্কিন কর্মকর্তারা মনে করেন, বিশ্ববাসী ভুলে গেছে?

তিনি স্মরণ করিয়ে দেন, ওই সময় কলিন পাওয়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি ছোট শিশি হাতে নিয়ে সেটিকে ইরাকের কথিত গণবিধ্বংসী অস্ত্রের নমুনা হিসেবে উপস্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে ওই শিশি আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ রাজনৈতিক প্রতারণার প্রতীকে পরিণত হয়।

বাকায়ির ভাষ্য, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগকে জনমত প্রভাবিত করা, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং দেশটির বিরুদ্ধে সামরিক হামলার ক্ষেত্র প্রস্তুত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ওই হামলার পরিণতি শুধু ইরাকের জনগণের জন্য নয়, পুরো অঞ্চল এমনকি যুক্তরাষ্ট্রের জন্যও বিপর্যয়কর হয়েছিল।

বার্তার শেষাংশে তিনি বলেন, এখন আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। পুরোনো কায়দায় ভয়াবহ অভিযোগ ও মিথ্যা বয়ান সামনে আনা হচ্ছে।

তিনি প্রশ্ন রাখেন, ২০০৩ সালের ভয়াবহ পরিণতি থেকে বিশ্ব কোনো শিক্ষা নিয়েছে, নাকি আবারও সহজেই প্রতারণার শিকার হতে যাচ্ছে?

সূত্র: তুর্কিয়ে টুডে

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রের মিথ্যাচার নতুন নয়, বিশ্ববাসী সবই মনে রেখেছে: বাকায়ি

বিস্তারিত কমেন্টে