ওমানের খাসাব বন্দরের উত্তর ও পূর্বে পৃথক দুটি ঘটনায় তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, দুটি পৃথক ঘটনায় ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে হামলার উৎস ও কারা এর সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। এ ছাড়া সম্ভাব্য পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও দেশটির কয়েকজন শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। এর মধ্য দিয়ে চলমান যুদ্ধের সূত্রপাত হয়।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের পর পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় এপ্রিল ও জুনে সাময়িক যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারক সই হলেও পরে তা ভেঙে যায়। সর্বশেষ ২১ নভেম্বর পর্যন্ত দুই পক্ষের মধ্যে সীমিত আকারে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা।