শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪৭:৫৮
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

আইসিজের রায়ে গভীর হতাশা ও অসন্তোষ জানাল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৩১
শেয়ার: mail
আইসিজের রায়ে গভীর হতাশা ও অসন্তোষ জানাল মিয়ানমার

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে গভীর হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছে মিয়ানমার সরকার। গাম্বিয়ার দায়ের করা গণহত্যা সনদ লঙ্ঘনের মামলায় গত ১৯ নভেম্বর দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের এই রায় রাখাইনের প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে পারেনি।

গত ২০ নভেম্বর প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়েরের পর থেকে গত সাত বছর ধরে মিয়ানমার সদিচ্ছার সঙ্গে আদালতের কার্যক্রমে অংশ নিয়েছে। এ সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ১৩টি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদনও জমা দিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, আদালতের ৯-৬ বিচারকের সংখ্যাগরিষ্ঠতায় রায়টি গৃহীত হয়েছে, যা সর্বসম্মত ছিল না। আদালতের ভাইস-প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ বিচারকসহ ছয়জন বিচারক রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে যৌথ ভিন্নমত দিয়েছেন। মিয়ানমারের দাবি, গণহত্যার মতো গুরুতর অভিযোগ প্রমাণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে যে উচ্চমানের ও সন্দেহাতীত প্রমাণ প্রয়োজন, আদালত সেই দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নীতি থেকে সরে এসেছে।

মিয়ানমার আরও দাবি করেছে, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন (এফএফএম) এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত রায় দিয়েছেন। এসব প্রতিবেদন মূলত পরোক্ষ বিবরণনির্ভর এবং বিচারিক কার্যক্রমে প্রমাণ হিসেবে গ্রহণের উপযোগী নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত অভিযান গণহত্যার উদ্দেশ্যে ছিল না। বরং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসী হামলার জবাবে সীমিত পরিসরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।

মিয়ানমারের অভিযোগ, আরসার হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে স্থানীয় অধিবাসী ও বাঙালিরা বাস্তুচ্যুত হয়েছিলেন। সংগঠনটি এখনো বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে সক্রিয় রয়েছে বলেও দাবি করেছে দেশটির সরকার।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইসিজের রায়ে গভীর হতাশা ও অসন্তোষ জানাল মিয়ানমার

বিস্তারিত কমেন্টে