মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৬:৩২
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি চালু করছে মেটা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:২৫
শেয়ার: mail
কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি চালু করছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেটা। চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে এ প্রযুক্তির বিস্তৃতি শুরু করছে প্রতিষ্ঠানটি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা, বিভিন্ন আইনি পদক্ষেপ এবং বিপুল অঙ্কের আর্থিক সমঝোতার চাপের মধ্যেই এ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, এআই প্রযুক্তির মাধ্যমে যেসব ব্যবহারকারীকে কিশোর বলে সন্দেহ করা হবে, তাদের অ্যাকাউন্টে বয়স অনুযায়ী বিশেষ সুরক্ষাব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালু করা হবে। এমনকি অ্যাকাউন্ট খোলার সময় কেউ নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও তার অনলাইন আচরণ ও কার্যক্রম বিশ্লেষণ করে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা সম্ভব হবে।

মেটার দাবি, এ প্রযুক্তি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা গেছে। এ সাফল্যের ভিত্তিতে এবার বিশ্বব্যাপী এর ব্যবহার সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর পোস্ট, অনলাইন আচরণ এবং বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে সম্ভাব্য বয়স নির্ধারণ করবে মেটার এআই প্রযুক্তি। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করা হয়েছিল।

অ্যাকাউন্ট খোলার সময় কেউ ভুল জন্মতারিখ দিয়ে নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও এআইয়ের মাধ্যমে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা গেলে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত সুরক্ষাব্যবস্থা কার্যকর হবে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাঁদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তাঁরা নতুন এ ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেটার।

কিশোরদের জন্য টিন অ্যাকাউন্টে যেসব সুরক্ষা

মেটার টিন অ্যাকাউন্টে কিশোরদের নিরাপত্তায় বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা।
  • প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ।
  • রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।
  • দৈনিক অ্যাপ ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা।
  • সামাজিক তুলনা তৈরি করতে পারে—এমন কিছু লাইক ও রিঅ্যাকশন ফিচার সীমিত করা।
  • কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ।
  • একটানা ১৫ মিনিট ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ।
  • দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তা প্রদর্শন।

বিশ্বজুড়ে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করতে পারে। পাশাপাশি লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে সামাজিক তুলনা এবং ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও তৈরি হয়।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করে না এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।

kalprakash.com/sd

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি চালু করছে মেটা

বিস্তারিত কমেন্টে