রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১১ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:২৪:২৫
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

মাত্র ৬ ঘণ্টায় ১ কোটি ভিউ, ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘দুনিয়া টাকার গোলাম’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৪৮
শেয়ার: mail
মাত্র ৬ ঘণ্টায় ১ কোটি ভিউ, ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘দুনিয়া টাকার গোলাম’

সংগৃহীত ছবি

প্রকাশের মাত্র ৬ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ১ কোটি (১০ মিলিয়ন) ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দুনিয়া টাকার গোলাম’-এর ৫২তম পর্ব। মুক্তির পরপরই পর্বটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নেয়।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টায় প্রযোজনা প্রতিষ্ঠান প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটির নতুন পর্ব প্রকাশ করা হয়। প্রকাশের পর দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে মাত্র ছয় ঘণ্টায় এটি কোটি ভিউ অতিক্রম করে।

আর্থিক সজীবের গল্প ও অর্ণব জাকিরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান সবুজ। সমসাময়িক সমাজের বাস্তব চিত্র, অর্থের মোহ এবং ক্ষমতার দ্বন্দ্ব উঠে আসায় শুরু থেকেই দর্শকদের মধ্যে নাটকটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

৫২তম পর্ব প্রকাশের আগেও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল। আগের পর্বের অসমাপ্ত ক্লাইম্যাক্স এবং ইব্রাহিম খান ও শেহজাদের মধ্যকার সংঘাতের পরিণতি জানতে অপেক্ষায় ছিলেন দর্শকরা। নতুন পর্ব প্রকাশের পর সেই আগ্রহের প্রতিফলন দেখা যায় ভিউয়ের সংখ্যায়।

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোয়েব শান্ত, লামহা অংশু, তুলনা ও সবুজ। ইউটিউব ও ফেসবুকে নাটকটির মন্তব্যের ঘরে দর্শকরা গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের প্রশংসা করছেন।

এক দর্শক মন্তব্যে লিখেছেন, বর্তমান সমাজের বাস্তব চিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে প্রতিটি পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকতে হয়।

বাংলা ডিজিটাল বিনোদন অঙ্গনে প্রকাশের মাত্র ছয় ঘণ্টায় ১ কোটি ভিউ অর্জন প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

নতুন পর্ব দেখুন: দুনিয়া টাকার গোলাম – ৫২তম পর্ব

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাত্র ৬ ঘণ্টায় ১ কোটি ভিউ, ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘দুনিয়া টাকার গোলাম’

বিস্তারিত কমেন্টে