শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪২:৩০
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ

হাবিপ্রবি প্রতিনিধি
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৫
শেয়ার: mail
হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া, ব্যক্তিগতভাবে সময় কাটানোর আমন্ত্রণ জানানো এবং পরবর্তী সময়ে হেনস্তা ও ক্ষতিসাধনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেন তিনি।

‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়’—শিক্ষকের এমন মন্তব্যের অভিযোগ

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুলাই রাত ১টা ৫১ মিনিটে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. দীপক কুমার সরকার ওই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। পরদিন সকাল সাড়ে ১০টায় একজন বান্ধবীকে সঙ্গে নিয়ে তাঁকে নিজ অনুষদের চেম্বারে দেখা করতে বলেন। নির্দেশনা অনুযায়ী ওই শিক্ষার্থী তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে শিক্ষকের চেম্বারে যান। কিছুক্ষণ পর ব্যক্তিগত কথা বলার কথা জানিয়ে শিক্ষার্থীর সঙ্গে আসা বান্ধবীকে চেম্বার থেকে বের হয়ে বাইরে অপেক্ষা করতে বলেন শিক্ষক।

অভিযোগে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, বান্ধবী বেরিয়ে যাওয়ার পর শিক্ষক তাঁকে প্রশ্ন করেন, ‘তুমি পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?’ উত্তরে বাবার কথা জানালে শিক্ষক তাঁকে বাবার দিব্যি দিয়ে বলেন, তাঁর সঙ্গে হওয়া কথাগুলো যেন কাউকে না জানান। এরপর শিক্ষক বলেন, ‘আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।’

এ সময় বিকেলে দিনাজপুরের বিরলে গিয়ে চা খাওয়া ও ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী। একপর্যায়ে তাঁর হাত ধরে হ্যান্ডশেক করার সময় শিক্ষক বলেন, ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।’

অভিযোগ অনুযায়ী, এ ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে বিষয়টি পরিবারকে জানান এবং অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকেও অবহিত করেন। শিক্ষার্থীর দাবি, তাঁর কাছ থেকে ঘটনা শোনার পর অভিযুক্ত শিক্ষকের স্ত্রীও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি ওই শিক্ষার্থীর ভাইভা অনুষ্ঠিত হয়। এর আগে ক্লাসের শ্রেণি প্রতিনিধি (সিআর)-এর মাধ্যমে তাঁকে আবারও শিক্ষকের চেম্বারে ডেকে পাঠানো হয়। অভিযোগকারীর দাবি, আগের ঘটনা তাঁর পরিবার ও শিক্ষকের স্ত্রীকে জানানোর বিষয়টি উল্লেখ করে শিক্ষক চেম্বারে টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলেন এবং তাঁর বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। এ ছাড়া শিক্ষার্থীর হাতে থাকা দুটি কোর্সের প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষমতা নিজের হাতে রয়েছে বলেও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীর দাবি, এসব ঘটনার কারণে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এবং দীর্ঘদিন ক্লাসে অংশ নিতে পারেননি। পরবর্তী সময়ে তাঁকে নানাভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার প্রভাবেই পরীক্ষায় তাঁর ফলাফল খারাপ হয়েছে বলে লিখিত অভিযোগে দাবি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক ড. দীপক কুমার সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই বিষয়ে আমি অবগত না। আর এমন তো হওয়ার কথা না, এমন কিছু তো আমি করিনি।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পর কথা বলি।’ পরবর্তী সময়ে একাধিকবার কল করা হলেও তিনি তা গ্রহণ করেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ

বিস্তারিত কমেন্টে