শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১০:১৪
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মনিরামপুর, যশোর প্রতিনিধি
মনিরামপুর, যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:২৩
শেয়ার: mail
যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে যশোর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমির আশরাফ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশেম রেজা এবং পেশাজীবী থানা শাখার সভাপতি রশিদুজ্জামান রতন। এ সময় শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন ও সেক্রেটারি ইমরান হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক।

সমাবেশে বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগের অনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে গোপালগঞ্জে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তাঁরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশে কোনো ফ্যাসিবাদী শক্তির স্থান হবে না। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দড়াটানা ভৈরব চত্বর, গাড়িখানা রোড ও চিত্রা মোড় প্রদক্ষিণ করে শহরের মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিস্তারিত কমেন্টে