শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১০:২৫
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৫৪
শেয়ার: mail
গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যসহ দলটির একাধিক নেতা ও তাঁদের স্বজনদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল, বিক্ষোভ এবং দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের মধ্যে এসব ঘটনা ঘটে।

সর্বশেষ দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িটিতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর আগে সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালানো হয়। একই সঙ্গে তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কাশিয়ানীর জয়নগর বাজারে মিছিল নিয়ে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। মিছিলটির নেতৃত্বে ছিলেন মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান। একপর্যায়ে সংসদ সদস্যের ভাই হাফিজ মোল্লা ও রফিক মোল্লার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

পরে মিছিল নিয়ে শিবগাতী গ্রামে সংসদ সদস্যের বাড়িতে যান বিক্ষোভকারীরা। অভিযোগ রয়েছে, এ সময় বাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পরে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একইভাবে এমপির স্বজন ও প্রতিবেশীদের কয়েকটি বাড়িতেও হামলা চালানো হয়।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, সকালে একদল লোক মিছিল নিয়ে এসে সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং একপর্যায়ে বাড়িতে আগুন দেওয়া হয়।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ‘বিক্ষুব্ধ জনতা’ ব্যানারে একটি মিছিল নিয়ে এসে বিক্ষোভকারীরা সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন। পরে বাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা ছোড়া হয়।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের শহরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরও আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

একের পর এক হামলার ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

বিস্তারিত কমেন্টে