জোহানেসবার্গ টেস্ট বাংলাদেশের পক্ষে শেষ পর্যন্ত কী ফল বয়ে আনবে, তা এখনো অনিশ্চিত। তবে ম্যাচটি লিটন দাসের ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ইনিংসে ৮টি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে এই কীর্তি গড়েন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে ৫৫৭ রান করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এতে ১৫৭ রানের লিড পেয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটারের মধ্যে ৮ জনকে আউট করতে অবদান রেখেছেন বাংলাদেশের এই উইকেটকিপার।
এর আগে গত দুই দিনে দক্ষিণ আফ্রিকার ছয় ব্যাটার মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ নেন লিটন। বুধবার আরও দুই ব্যাটার রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদাকে স্টাম্পড করেন তিনি।
এর মধ্য দিয়ে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের আগের রেকর্ড ভেঙেছেন লিটন। এত দিন এই রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকব ও জশুয়া ডা সিলভার দখলে। তাঁদের প্রত্যেকেরই এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড ছিল।
এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন লিটন। দিনটি ছিল তাঁর মেয়ে আনাইরা দাসের জন্মদিন। সেঞ্চুরি পূরণের পর পকেট থেকে চিরকুট বের করে মেয়েকে উৎসর্গ করেন সেই ইনিংস। ব্যক্তিগত