বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৯:৩৭
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার হয়ে রোমেরোর রেকর্ডে ভাগ বসালেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:২৮
শেয়ার: mail
আর্জেন্টিনার হয়ে রোমেরোর রেকর্ডে ভাগ বসালেন মার্তিনেজ

কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের বড় জয়ে আলোচনায় ছিলেন আক্রমণভাগের খেলোয়াড়েরা। তবে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে অনন্য এক কীর্তি গড়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। জাতীয় দলের হয়ে ৪৭তম ক্লিন শিট অর্জন করে আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিও রোমেরোর রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে না হলেও প্রথমার্ধের ১৮ মিনিটে একটি গুরুত্বপূর্ণ সেভ করেন মার্তিনেজ। এতে দলকে ক্লিন শিট এনে দেওয়ার পাশাপাশি নিজের নাম লেখান আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে।

জাতীয় দলের হয়ে ৪৭টি ক্লিন শিট নিয়ে এত দিন এককভাবে রেকর্ডটির মালিক ছিলেন সের্হিও রোমেরো। এবার ২০২২ বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজও সেই রেকর্ডে ভাগ বসালেন।

তবে সমানসংখ্যক ক্লিন শিট অর্জন করতে মার্তিনেজের ম্যাচ খেলতে হয়েছে অনেক কম। রোমেরো ৯৬ ম্যাচে ৪৭টি ক্লিন শিট পেয়েছিলেন, যা তার মোট ম্যাচের ৪৮ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে মাত্র ৭১ ম্যাচেই সমানসংখ্যক ক্লিন শিট অর্জন করেছেন মার্তিনেজ। তার সাফল্যের হার ৬৫ দশমিক ৭১ শতাংশ।

চোয়ালের চোট কাটিয়ে মাঠে ফিরে এমন পারফরম্যান্সে সন্তুষ্ট মার্তিনেজ। ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, ‘আমি খুব খুশি। খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাটা সব সময়ই আছে। আমার সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে। এবার চোয়াল ভেঙেছে। আমার ভালো থাকা দরকার ছিল। কারণ, সতীর্থদের আমাকে শতভাগ ফিট অবস্থায় প্রয়োজন।’

ম্যাচে বড় জয় পেলেও লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা কীভাবে নিজেদের এগিয়ে নেবে, তা নিয়ে আলোচনা চলছে। এ প্রসঙ্গে মার্তিনেজ বলেন, মেসি না থাকলেও দলের অন্য খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।

তার ভাষায়, ‘আমরা জানতাম, আমাদের বাড়তি চেষ্টা করতে হবে। লিও ছাড়া এ সময়ে আমরা জিততে চেয়েছি। ছেলেরা আর্জেন্টিনার হয়ে খেলতে ভালোবাসে এবং নিজেদের উজাড় করে দেয়। তারা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে।’

সমর্থকদের ভালোবাসা ফিরে পাওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আমরা আবার মানুষের ভালোবাসা জিততে চাই।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আর্জেন্টিনার হয়ে রোমেরোর রেকর্ডে ভাগ বসালেন মার্তিনেজ

বিস্তারিত কমেন্টে