মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৪৫:৪৪
শিরোনাম
● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের নিন্দা ● শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার ● চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার ● তেজগাঁও কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল ● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত ● যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলার বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের নিন্দা ● শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার ● চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার ● তেজগাঁও কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল ● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত ● যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলার বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি

বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের নিন্দা

বাগমারা প্রতিনিধি
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:২৫
শেয়ার: mail
বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের নিন্দা

রাজশাহীর বাগমারায় ৭১ টিভি এবং দৈনিক আমাদের রাজশাহী’র বাগমারা প্রতিনিধি এবং বাগমারা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম রেজা বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা চার’টায় বাগমারা থানা পুলিশ তাঁকে ভবানীগঞ্জ নিউ মার্কেট থেকে গ্রেপ্তার করে।

শামীম রেজার নামে আজকের দিনের পূর্ব পর্যন্ত কোন সুনির্দিষ্ট মামলার খোঁজ পাওয়া যায়নি। শামীম রেজাকে গ্রেফতার বাগমারা প্রেসক্লাবের সংবাদ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একজন মূলধারার গণমাধ্যম কর্মীকে গ্রেফতার, স্বাধীন সংবাদমাধ্যমের পথরোধ ছাড়া আর কিছু নয়।

শামীম রেজা সাংবাদিকতার পাশাপাশি বাগমারা আসনের সাবেক এমপি এনামুল হকের এনা গ্রুপের কর্মকর্তা হিসাবে কর্মরত। উল্লেখ্য তিনি এনামুল হক এম.পির সহকারী প্রেস সচিব দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।

বাগমারা প্রেসক্লাবে যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম রেজাকে গ্রেফতার যৌথ বিবৃতি দিয়েছেন, সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। বিবৃতিতে তাঁরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিক শামীম দীর্ঘ দিন সাবেক এমপি এনামুল হকের সাথে গোপন যোগাযোগ রক্ষা করে চলেছেন।

পুলিশ সহ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করে করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের নিন্দা

বিস্তারিত কমেন্টে