বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৯:৫১
শিরোনাম
● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া

সম্পত্তির বিরোধে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ, পালক পুত্র দাবি নিয়ে সংবাদ সম্মেলন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০২
শেয়ার: mail
সম্পত্তির বিরোধে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ, পালক পুত্র দাবি নিয়ে সংবাদ সম্মেলন

পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দেওয়ার ঘটনা ঘিরে বাগেরহাটের চিতলমারীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিজের পিতৃপরিচয় ও উত্তরাধিকার অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মোঃ জামশেদ আলী (৩৩)। তাঁর অভিযোগ, সম্পত্তি থেকে বঞ্চিত করতে তাঁকে পালক পুত্র হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চিতলমারীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামশেদ আলী এসব অভিযোগ করেন। তিনি জানান, তাঁর বাবা আশরাফ আলী শেখ ও প্রয়াত মা জাহানারা বেগমের তিনিই ছেলে। তাঁর বোনের নাম জুথি আক্তার।

জামশেদের দাবি, মায়ের মৃত্যুর পর ব্যাংকে গচ্ছিত অর্থ উত্তোলনের জন্য তাঁর বাবা, তিনি এবং বোন মিলে বাগেরহাট জেলা ডেলিগেট আদালতে সাকসেশন মামলা করেন। মিস-৪৯/২০২৪ নম্বর ওই মামলাটি সাকসেশন অ্যাক্টের ৩৭২ ধারা অনুযায়ী করা হয়। ২০২৪ সালের ১৯ মে দাখিল করা মামলার আবেদনপত্রে তিনজনের নামই আবেদনকারী হিসেবে উল্লেখ রয়েছে। আদালতের রায় ও সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী তাঁরা ব্যাংকের অর্থ ভাগ করে নেন বলে জানান জামশেদ।

তিনি বলেন, তাঁর মা জাহানারা বেগম সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর ২০১৮ সালের ১৯ মার্চ মারা যান। এরপর থেকে তাঁরা একই বাড়িতে বসবাস করছিলেন। কিন্তু পরবর্তীতে জমি নিয়ে বিরোধ শুরু হয়।

জামশেদের অভিযোগ, তাঁর মামা বাদশা মিয়া শেখ ও মামি ফরিদা বেগমের প্ররোচনায় বাবা আশরাফ আলী শেখ তাঁকে সম্পত্তি থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে বোন জুথি আক্তারের নামে জমি হেবা বিল এওয়াজ দলিল করে দেন। ১৯ আগস্ট ২০২৬ তারিখে নিবন্ধিত ওই দলিলে ৩ একর ৭ শতক জমি হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া জমির নামজারি ও জমাভাগের আবেদনে তাঁর নাম বাদ দিয়ে ২০২৩ সালের একটি ওয়ারিশ কায়েম সনদের অনুলিপি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন জামশেদ। তাঁর দাবি, ওই সনদে তারিখ ও চেয়ারম্যানের সিল নেই এবং ৫ নম্বর চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ থেকে এ ধরনের কোনো সনদ ইস্যু করা হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে তাঁর বাবা আশরাফ আলী শেখ তাঁর বিরুদ্ধে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। উপস্থাপিত নথির একটিতে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রয়েছে। অভিযোগগুলোতে তাঁকে নেশাগ্রস্ত, বাড়িতে গিয়ে ঝামেলা করা, বাবাকে হুমকি দেওয়া এবং পারিবারিক বিরোধে জড়ানোর অভিযোগ করা হয়েছে বলে জানান জামশেদ। এমনকি মামাকে মারধরের অভিযোগও তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জামশেদ বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও তাঁর চরিত্র হননের উদ্দেশ্যে করা হয়েছে। তিনি জীবনে কখনো ধূমপান পর্যন্ত করেননি বলেও দাবি করেন। স্থানীয়ভাবে তাঁর পরিচিতি ও সামাজিক অবস্থান রয়েছে উল্লেখ করে তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

জামশেদ আরও বলেন, তাঁর জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সব সনদে বাবা-মায়ের নাম রয়েছে। এমনকি মায়ের মৃত্যুর পর উত্তরাধিকারসংক্রান্ত আদালতের মামলায় তাঁর বাবাই তাঁকে আবেদনকারী হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। এরপরও তাঁকে পালক পুত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা তাঁর কাছে বিস্ময়কর।

সম্পত্তির অধিকার রক্ষায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনটি শুনানির জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়েছে। বিতর্কিত নামজারি বাতিলের জন্যও আবেদন করেছেন বলে জানান তিনি।

জামশেদের দাবি, তাঁর বোনের নামে বাবার সম্পত্তির বড় অংশ লিখে দেওয়ার পর এখন মায়ের সম্পত্তির উত্তরাধিকার থেকেও তাঁকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তিনি প্রশাসনের কাছে নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং তাঁর প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের শান্তিপূর্ণ ও আইনগত সমাধান চান। পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে নিজের পৈতৃক ও মাতৃসম্পত্তির ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম পলাশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সম্পত্তির বিরোধে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ, পালক পুত্র দাবি নিয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে