সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৩৩:০১
শিরোনাম
● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায় ● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায়

‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৪০
শেয়ার: mail
‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট

ইসরায়েলের বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। তাঁর ভাষ্য, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্য নন।

গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট অভিযোগ করেন, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। এ ঘটনায় দ্রুত তদন্তের আহ্বান জানিয়ে পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।

এর আগে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ আইদো নর্ডেন আরব দল ইউনাইটেড আরব লিস্টের (রাআম) কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেন।

প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক ব্যক্তির কাছে পাঠান, যিনি নিজেকে গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে পরিচয় দিয়েছিলেন। ওই ব্যক্তি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের অর্থের বিনিময়ে ভোট দিতে উৎসাহিত করার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তবে পরবর্তী তদন্তে ওই কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে গ্রেপ্তার তিনজনকে ছেড়ে দেওয়া হয় বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের দিন শিন বেতের প্রধান ডেভিড জিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত পাঁচ নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আবেদন করেছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে এ পদক্ষেপ নিতে চাইলেও তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়।

এদিকে নির্বাচনের দিন নেতানিয়াহু দেশজুড়ে আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। তবে নির্বাচনের ফলাফলে দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পায়। প্রাথমিক ফল প্রকাশের পর নেতানিয়াহুর লিকুদ পার্টি ভোটে কারচুপির অভিযোগ তুললেও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের পাশাপাশি ক্ষমতা ধরে রাখতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের লক্ষ্য করে বর্ণবাদী ও সহিংস প্রচারে উসকানি দেওয়ার অভিযোগও নেতানিয়াহুর বিরুদ্ধে তুলেছেন আইজেনকট।

তবে আইজেনকটের বক্তব্য প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। দলটির পক্ষ থেকে তাঁর মন্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর উসকানি হিসেবে অভিহিত করা হয়েছে।

এর আগে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর দল ও আইজেনকটের ইয়াশার পার্টির প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। নেতানিয়াহু এমন সরকার গঠনের আহ্বান জানালেও আইজেনকট একে ধাপ্পাবাজি বলে মন্তব্য করেন। তবে দুই দলের মধ্যে আলোচনা হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট

বিস্তারিত কমেন্টে