সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৩২:৫১
শিরোনাম
● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায় ● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায়

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:২৩
শেয়ার: mail
ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার

জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারের পর এবার মাঠের বাইরের একটি ঘটনা নিয়ে আলোচনায় ব্রাজিলিয়ান ফুটবল। আলোচনার কেন্দ্রে রয়েছেন দেশটির তারকা ফুটবলার নেইমার জুনিয়র, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী ভার্জিনিয়া ফনসেকা।

সাংবাদিক ফাবিয়া অলিভেইরার দাবি, সান্তোসের তারকা নেইমারের সঙ্গে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন ভার্জিনিয়া। সম্প্রতি ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর নতুন করে আলোচনায় আসেন তিনি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টিওয়াইসি স্পোর্টস।

মেট্রোপোলেস ওয়েবসাইটের কলামিস্ট ফাবিয়া অলিভেইরার দাবি অনুযায়ী, গত ৬ নভেম্বর একটি ব্যক্তিগত পার্টিতে ঘটনাটি ঘটে। ফর্মুলা ওয়ান সাও পাওলো গ্রাঁ প্রি শুরুর কয়েক দিন আগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রবেশাধিকার ছিল সীমিত। এমনকি সেখানে মুঠোফোন ব্যবহারের অনুমতিও ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ঘটনাটির সত্যতা যাচাই নিয়েও প্রশ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে নেইমারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটান ভার্জিনিয়া। একপর্যায়ে আর্মচেয়ারে বসে থাকা নেইমারের কোলে উঠে নাচতেও দেখা যায় তাকে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, নেইমার মাইক্রোফোন হাতে ভার্জিনিয়ার বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে তাকে সম্বোধন করেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অনুষ্ঠানে দুজনেরই মদ্যপানের দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই তা অস্বীকার করেছে দুই পক্ষ।

প্রথমে ভার্জিনিয়ার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। উল্লেখ্য, এর কয়েক দিন আগেই তিন সন্তানের বাবা ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে আবারও সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি।

বিবৃতিতে বলা হয়, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন জল্পনা-কল্পনা প্রত্যাখ্যান করেছেন ভার্জিনিয়া। পাশাপাশি যথাযথ তথ্য যাচাই না করে এসব অভিযোগকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপনের সমালোচনাও করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নেইমারও। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার এমন গুঞ্জন ছড়ানোয় বিরক্তি প্রকাশ করে ব্রাজিলিয়ান এই তারকা জানান, অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ছড়ানো খবর সত্য নয়।

নেইমার লেখেন, এমন সময়ে বসবাস করা দুঃখজনক, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতিকে ঘিরে তৈরি হওয়া আলোচনায় বেশি আগ্রহী। এ বিষয়ে তার দল ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। তবে বিষয়টির ইতি টানতে নিজেই কথা বলা প্রয়োজন মনে করেছেন বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার

বিস্তারিত কমেন্টে