মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৩:৩৮
শিরোনাম
● চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার ● তেজগাঁও কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল ● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত ● যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলার বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার ● তেজগাঁও কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল ● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত ● যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলার বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

মাঝ আকাশে যাত্রীদের চিৎকার-আর্তনাদ, ৯ হাজার ফুট থেকে সাড়ে ৪ হাজার ফুটে নামল বিমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৯
শেয়ার: mail
মাঝ আকাশে যাত্রীদের চিৎকার-আর্তনাদ, ৯ হাজার ফুট থেকে সাড়ে ৪ হাজার ফুটে নামল বিমান

উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় তীব্র ঝাঁকুনির কবলে পড়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। মুহূর্তের মধ্যে প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসে সাড়ে ৪ হাজার ফুটে। এতে পুরো কেবিনজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যাত্রীদের চিৎকার, কান্না ও আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানের পরিবেশ। অনেকের মনেই তখন তৈরি হয় বেঁচে ফেরা নিয়ে শঙ্কা।

এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিক এম. মোশাররফ হোসাইন। তাঁর ভাষায়, সেই মুহূর্তে মনে হচ্ছিল, হয়তো এটাই জীবনের শেষ অধ্যায়।

শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিমানে ঘটে যাওয়া সেই শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার বর্ণনা দেন তিনি।

সাংবাদিক এম. মোশাররফ হোসাইনের দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর QR643। জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশগ্রহণ করতে রাত ১০টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার হয়ে তুরস্কের উদ্দেশে যাত্রা। পেশাগত দায়িত্ব পালনের জন্য শুরু হয়েছিল আরও একটি আন্তর্জাতিক সফর। কিন্তু কে জানত, সেই যাত্রার শুরুতেই মৃত্যুভয়ের এত কাছাকাছি দাঁড়াতে হবে!

উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় হঠাৎ বিমানটি প্রচণ্ড ঝাঁকুনির কবলে পড়ে। মুহূর্তের মধ্যে শুরু হয় তীব্র দুলুনি। একপর্যায়ে বিমানটি আকস্মিকভাবে প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসে সাড়ে ৪ হাজার ফুটে। সবকিছু এত দ্রুত ঘটছিল যে কিছু বুঝে ওঠার আগেই মনে হচ্ছিল, বিমানটি বুঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। চোখের পলকে বদলে যায় পুরো পরিস্থিতি।

এরপরের মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। পুরো কেবিনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যাত্রীদের আর্তনাদ, চিৎকার ও কান্নায় ভারী হয়ে ওঠে বিমানের পরিবেশ। কেউ ভয়ে চিৎকার করছিলেন, কেউ সৃষ্টিকর্তাকে ডাকছিলেন, আবার কেউ নির্বাক হয়ে বসেছিলেন। চারদিকে শুধু আতঙ্ক আর বেঁচে থাকার আকুতি।

আমার নিজের মনেও তখন হাজারো চিন্তা ভিড় করছিল। চোখের সামনে ভেসে উঠছিল প্রিয়জনদের মুখ। মনে হচ্ছিল, আর কি কখনো তাঁদের কাছে ফিরে যেতে পারব? আর কি দেখা হবে চেনা মানুষগুলোর সঙ্গে? জীবনের কত কথা, কত স্বপ্ন, কত অসমাপ্ত কাজ!

সেই কয়েকটি মুহূর্তে সময় যেন থমকে গিয়েছিল। মনে হচ্ছিল, হয়তো এটাই জীবনের শেষ অধ্যায়। মানুষ কত পরিকল্পনা করে, কত স্বপ্ন বোনে, অথচ জীবনের ওপর তার নিয়ন্ত্রণ কত সামান্য! মৃত্যুভয়ের মুখোমুখি না হলে হয়তো এত গভীরভাবে তা উপলব্ধি করা যায় না।

অবশেষে পাইলট পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন। ধীরে ধীরে স্বাভাবিক হয় বিমানের অবস্থা। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা নিরাপদে কাতারে অবতরণ করি।

বিমান থেকে নেমে বুকভরে নিঃশ্বাস নেওয়ার মুহূর্তে মনে হচ্ছিল, যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি। তখন উপলব্ধি করছিলাম, পৃথিবীর সব অর্জন, ব্যস্ততা, অর্থ-বিত্ত কিংবা পেশাগত সাফল্যের চেয়ে একটি নিরাপদ জীবন কত বেশি মূল্যবান!

সেদিন আকাশের সেই ভয়াবহ অভিজ্ঞতা আমাকে নতুন করে শিখিয়েছে—জীবন কত অনিশ্চিত, প্রতিটি মুহূর্ত কত মূল্যবান এবং প্রিয় মানুষগুলো আমাদের জীবনে কতটা আপন।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে ফিরেছি। তাঁর দরবারে লাখো কোটি শুকরিয়া।

জীবনের কিছু অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকে না, হৃদয়ের গভীরে স্থায়ী দাগ কেটে যায়। ঢাকার আকাশে কাটানো সেই ভয়ংকর মুহূর্তগুলো আমার কাছে তেমনই এক দুঃসহ স্মৃতি হয়ে থাকবে।

বর্তমানে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে অবস্থান করছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাঝ আকাশে যাত্রীদের চিৎকার-আর্তনাদ, ৯ হাজার ফুট থেকে সাড়ে ৪ হাজার ফুটে নামল বিমান

বিস্তারিত কমেন্টে