শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:৩৮
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৪২
শেয়ার: mail
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার

সংগৃহীত ছবি

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে দল থেকে বাদ পড়তে হয়েছিল বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে। সেই ঘটনার পর এবার আবারও আইপিএলে খেলার সুযোগ তৈরি হয়েছে তার সামনে। ২০২৭ মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ।

গতবার মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া ঘটনা ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে আপত্তি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। দেশেও বন্ধ হয়ে যায় আইপিএলের সম্প্রচার।

এবার তাই আইপিএলের নিলামে মোস্তাফিজের নাম নিবন্ধনের বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। সাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে অন্যতম পরিচিত মুখ তিনি। এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে নয়টি মৌসুমে খেলেছেন এই পেসার।

২০১৬ সালে আইপিএলে অভিষেক মৌসুমেই সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজ। আইপিএলের ইতিহাসে এই পুরস্কারজয়ী একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি।

আইপিএলে এখন পর্যন্ত ৬০টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। নিয়েছেন ৬০টি উইকেট। তার বোলিং গড়ের পাশাপাশি ওভারপ্রতি রান খরচের হার ৮.১৩।

মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার এবারের নিলামে নাম নিবন্ধন করেছেন। জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে নিজেদের নাম দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিলামে নাম নিবন্ধনের সুযোগ পাবেন ক্রিকেটাররা।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। সেখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী দল সাজানোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ থাকছে না এবার। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার পর যেসব জায়গা ফাঁকা থাকবে, সেগুলো পূরণ করতেই নিলামে অংশ নেবে দলগুলো।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন এবং কমপক্ষে ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন সর্বোচ্চ আটজন।

২০২৭ মৌসুমের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি। তবে নিলামে দলগুলোর হাতে ঠিক কত অর্থ থাকবে, তা এখনো নিশ্চিত নয়। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পরই জানা যাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর অবশিষ্ট বাজেট।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার

বিস্তারিত কমেন্টে