শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:৩৪
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৮
শেয়ার: mail
৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা

সংগৃহীত ছবি

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিশ্চিত করতে বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে দেশের চারটি শিল্পঘন জেলায় এ কার্যক্রম শুরু হচ্ছে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার শিল্পাঞ্চলে খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। মূলত শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন বিবেচনায় নিয়ে কর্মসূচির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার দুই ধাপে ট্রাকসেল কার্যক্রম পরিচালিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম ধাপে এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত দ্বিতীয় ধাপে শ্রমিকেরা চাল সংগ্রহ করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত মজুত থাকা সাপেক্ষে এ বিক্রয় কার্যক্রম চলবে।

ভর্তুকি মূল্যের এ চাল পেতে শ্রমিকদের কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে। বিক্রয়কেন্দ্রে সংশ্লিষ্ট শ্রমিকদের নিজ নিজ কর্মস্থল বা পোশাক কারখানার বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এ ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল সরবরাহ করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করা এবং অনিয়ম রোধে মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি বা মনিটরিং টিম গঠন করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা

বিস্তারিত কমেন্টে