বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৭:৪৫
শিরোনাম
● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:০২
শেয়ার: mail
কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগে দ্বিতীয়বারের মতো চার দিনব্যাপী ‘ইংলিশ উইক-২০২৬’ আয়োজন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) শুরু হওয়া এ আয়োজনের সমাপ্তি ঘটছে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। শেষ দিনে নবীনবরণ, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রথম দিনে হাড়িভাঙা ও ফ্ল্যাশ মবসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজনের দ্বিতীয় দিনে ক্যারিয়ার কাউন্সেলিংবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনে ছিল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, পিলো পাসিং, মিউজিক্যাল চেয়ার ও বিভিন্ন ইনডোর গেম। শেষ দিনে বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ উইকের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. হারুন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, অধ্যাপক ড. বনানী বিশ্বাসসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে নুসরাত জাহান রিয়া বলেন, ‘ভর্তি পরীক্ষার যুদ্ধ শেষ করে যখন কুবিতে ভর্তি হই, তখনো মনে অনেক ভয় ছিল। তবে বিভাগের শিক্ষক ও সিনিয়র ভাই-আপুদের আন্তরিকতা আমাদের সেই ভয় কাটিয়ে দিয়েছে। আমাদের ইংরেজি বিভাগ পরিবারে বরণ করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে নাফিস আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমাদের জীবন শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ও বিবেচনায় রাখতে হবে। আমি ও আমার সহপাঠীদের জন্য সবাই দোয়া করবেন।’

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, ‘আমাদের বিভাগে দ্বিতীয়বারের মতো ইংলিশ উইক অনুষ্ঠিত হচ্ছে। বিদায় সব সময়ই কষ্টের। আজ ১৩তম ব্যাচকে বিদায় এবং ২০তম ব্যাচকে বরণ করে নিচ্ছি। বিদায়ী শিক্ষার্থীরা আমাদের বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তোমরা যেখানেই থাকো না কেন, নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে এমনভাবে এগিয়ে যাবে, যেন আমাদের বিভাগের সুনাম বৃদ্ধি পায়।’

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের প্রকাশনা ম্যাগাজিন ‘গ্রিন গ্লো’ (Green Glow)-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সবশেষে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী ইংলিশ উইকের সমাপ্তি ঘটে।

ট্যাগসমূহ: ইংলিশ উইক কুবি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে