সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২৫:৫৯

পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৬
শেয়ার: mail
পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কা

সংগৃহীত ছবি

দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি লঘুচাপের বর্ধিতাংশ। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যার প্রভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ী বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে শুক্রবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাবে। এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করবে। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিচ্ছিন্ন কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, অন্যত্র আকাশ থাকবে আংশিক মেঘলা।

রোববার নাগাদ বৃষ্টিপাত মূলত সিলেট অঞ্চলে সীমাবদ্ধ থাকতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনতে পারে জনজীবনে। তবে আকস্মিক শিলাবৃষ্টির কারণে কৃষিখাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কা

বিস্তারিত কমেন্টে