সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২২:৩৭

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের তার ছিঁড়ে শ্রমিক গুরুতর আহত

মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৫০
শেয়ার: mail
বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের তার ছিঁড়ে শ্রমিক গুরুতর আহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ফর্কলিফটের সিলিং তার ছিঁড়ে আক্তারুল ইসলাম (৫০) নামের এক হ্যান্ডলিং শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর শেডের (গুদাম) অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

আহত আক্তারুল ইসলাম বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং ৯২৫) সদস্য এবং বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, স্থলবন্দরের ৯ নম্বর শেডে ফর্কলিফটের সাহায্যে ট্রাকে ভারী যন্ত্রাংশ ওঠানোর কাজ চলছিল। এ সময় হঠাৎ ফর্কলিফটের সিলিং তার ছিঁড়ে ভারী যন্ত্রাংশ আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আঘাত পান। খবর পেয়ে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি বলেন, বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ায় আক্তারুল ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বন্দরের হ্যান্ডলিং কার্যক্রমে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, শ্রমিক নেতারা ঘটনাটি আমাদের অবহিত করেছেন। আহত শ্রমিকের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৭ এপ্রিল একই স্থলবন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের সিলিং তার ছিঁড়ে শাহাজান আলী (৫৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের তার ছিঁড়ে শ্রমিক গুরুতর আহত

বিস্তারিত কমেন্টে