শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৯:৪৪
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

রাজধানীতে নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৫১
শেয়ার: mail
রাজধানীতে নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে সিটি করপোরেশনের নির্ধারিত দোকানেই কেবল মাংস বিক্রি করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই সঙ্গে মাংস স্বাস্থ্যসম্মত ও পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে মাংসের গায়ে সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকা বাধ্যতামূলক করার কথা জানান তিনি।

আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে একটি আধুনিক পশু জবাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত আধুনিক জবাইখানার বাইরে যত্রতত্র বা বিভিন্ন বাজারে উন্মুক্ত স্থানে কোনোভাবেই পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে কঠোর জরিমানার আওতায় আনা হবে। আর কোনো দোকানে অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি হলে তাৎক্ষণিকভাবে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাইরে থেকে মাংস আনা হলে পশুটি সম্পূর্ণ সুস্থ ছিল কি না, কোনো রোগে আক্রান্ত ছিল কি না কিংবা যথাযথ নিয়মে জবাই করা হয়েছে কি না—তা নিশ্চিত করার সুযোগ থাকে না। এমনকি গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রির মতো প্রতারণাও ঘটে থাকে। এসব অনিয়ম রোধ করে নগরবাসীর জন্য মানসম্মত মাংসের সরবরাহ নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাই করতে হবে।

পশু জবাইয়ের সময় সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করার নির্দেশ দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পশু জবাই প্রক্রিয়াকালে জবাইখানায় সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক। কেউ দায়িত্বে অবহেলা বা অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীতে নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে: ডিএসসিসি প্রশাসক

বিস্তারিত কমেন্টে