বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০৮:৩৩
শিরোনাম
● দর্শনা ইমিগ্রেশন থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেপ্তার ● চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা ● ফকিরহাটে রাতের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ● ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ● সেবামুখী ও নিরাপদ পতেঙ্গা গড়ার প্রত্যয়ে কাজ করছেন ওসি পারভেজ আলী ● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● দর্শনা ইমিগ্রেশন থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেপ্তার ● চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা ● ফকিরহাটে রাতের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ● ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ● সেবামুখী ও নিরাপদ পতেঙ্গা গড়ার প্রত্যয়ে কাজ করছেন ওসি পারভেজ আলী ● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৪৫
শেয়ার: mail
চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে গত দুই দিনে স্থানীয়রা লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে ২৯০ বস্তা ফেরত দিয়েছেন। পাশাপাশি সার মজুতের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ায় এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে বুধবার পর্যন্ত ২৯০ বস্তা ফেরত পাওয়া গেছে। এর মধ্যে মঙ্গলবার ১১৪ বস্তা এবং বুধবার ১৭৬ বস্তা সার ফেরত দেওয়া হয়। এখনও ৩২১ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বুধবার ছাইকোলা বাজারের তিনটি ডিলার পয়েন্ট থেকে প্রায় দুই হাজার কৃষকের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করা হয়। এ সময় বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান তাঁর গুদামে সার থাকা সত্ত্বেও মজুত শেষ হয়ে গেছে বলে জানান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর গুদামে অভিযান চালিয়ে ৫০ বস্তা সার পাওয়া যায়। সার মজুতের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, গুদাম ভাঙচুর করে সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন ছাইকোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তুষার আহমেদ (২১)। এর আগে একই দিন সকালে উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গত সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। একই সময়ে ছাইকোলা বাজারে আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। তবে ওই দুই ডিলার হঠাৎ সার বিতরণ বন্ধ করে দিলে কৃষকেরা প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার লুট করে বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

সার লুটের ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, সার গুদাম ভাঙচুর ও লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ব্যবস্থাপক নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে সোমবার রাতে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা

বিস্তারিত কমেন্টে