দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বেনাপোল বন্দর ৩ নম্বর গেটের সামনে পৌর বিএনপির প্রধান কার্যালয়ের নতুন ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও মো. ইসহাক এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও কমিশনার পদপ্রার্থী মো. শওকত মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু। সভা সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন।
আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়েছে।