মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫০:৪৭
শিরোনাম
● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর

ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২৬
শেয়ার: mail
ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহেল নামে গাড়ির এক চালক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিজনেস বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল জানান, তিনি আন্তর্জাতিক বিজনেস বিভাগের ফ্যাকাল্টি নাবিলা ইসলামের গাড়ি চালান। ঘটনার সময় নাবিলা ম্যাডামকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চালকের আসনে বসে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এ সময় হঠাৎ গাড়ির সামনের কাচ লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। ভিডিও কলে স্বামীর আহত হওয়ার দৃশ্য দেখে তার স্ত্রী কান্নাকাটি শুরু করেন।

সোহেল আরও জানান, বিস্ফোরণে শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার লেগেছে। বুকে চাপ অনুভব করছেন এবং কানে কম শুনতে পাচ্ছেন। ঘটনার সময় তিনি স্ত্রীর সঙ্গে কথা বলায় কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা দেখতে পাননি। তার ভাষ্য, ওপর থেকে এসে ককটেলটি গাড়ির কাচের ওপর বিস্ফোরিত হয়।

আহত সোহেলের বাবার নাম আব্দুল মতিন। তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। বর্তমানে তিনি ঢাকায় যমুনা ফিউচার পার্কের সামনের একটি বাসায় নাবিলা ইসলামের সঙ্গে বসবাস করেন।

এদিকে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন সোহেলের চাচাতো ভাই কাউসার আহমেদ। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে সোহেলের শরীরের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টারের আঘাত দেখতে পান। কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই উল্লেখ করে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তরা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত

বিস্তারিত কমেন্টে