বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

মিঠাপুকুরে ৪টি ইট ভাটায় ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ইটভাটাকে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১৩, রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ সকাল ১১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার ভগবতীপুর ও রামপুরা এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল।

অভিযান সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর সালফার ও অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার, পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা এবং নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপনের অভিযোগে এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গমন, শব্দদূষণ, অবৈধ মজুতদারি এবং টায়ারসহ ক্ষতিকর পদার্থ পোড়ানোর অভিযোগও পাওয়া গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ইটভাটার মালিককে পৃথকভাবে জরিমানা করা হয়। মো. রবিউল প্রামানিক (আর আর ব্রিকস) কে ৫ লাখ টাকা, মো. নাজমুল ইসলাম (এল কে এস ব্রিকস)কে ২ লাখ ৫০ হাজার টাকা, মো. সাজেদুল ইসলামকে ৪ লাখ টাকা এবং মো. রবিউল ইসলামকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

মিঠাপুকুরে ৪টি ইট ভাটায় ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬