মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৯:৩০
শিরোনাম
● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু ● নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী ● চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ● কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে শিবির-ছাত্রদলের বিক্ষোভ ● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু ● নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী ● চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ● কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে শিবির-ছাত্রদলের বিক্ষোভ ● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:২৩
শেয়ার: mail
রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান

ঠাকুরগাঁওয়ের রুহিয়া বাজারের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ চৌরাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাজারের প্রধান সড়ক, চৌরাস্তা ও ডাকবাংলা সড়কের সামনের বিভিন্ন অবৈধ দোকানপাট এবং ফুটপাত দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সঙ্গে রুহিয়া থানা পুলিশের সদস্য, গ্রাম পুলিশ এবং রুহিয়া ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও আলাউদ্দিন বলেন, রুহিয়া বাজারের সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানের আগে সংশ্লিষ্ট দোকানদারদের দোকানের সামনে লাল পতাকা দিয়ে সতর্ক করা হয়েছিল। তাঁদের নিজ উদ্যোগে অবৈধ অংশ সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। যারা তা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। অনেক ব্যবসায়ী নিজেরাই দোকানের সামনের অবৈধ অংশ সরিয়ে নিয়েছেন। কেউ যাতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুহিয়া বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের পর সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁরা রুহিয়া বাজারকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান

বিস্তারিত কমেন্টে