সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৬:২৩
শিরোনাম
● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:২৭
শেয়ার: mail
ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর-সংলগ্ন অস্থায়ী মন্দিরে এ পূজার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লিটন বরণ সিকদার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্চয় কুমার সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক তপন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক সজল রায়, কোষাধ্যক্ষ দুরন্ত রায় মিলন ও সাংস্কৃতিক সম্পাদক সৈতক সরকারসহ অন্যান্য সদস্য।

পূজা উপলক্ষে প্রতিমা স্থাপন, দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন, ধুনুচি নাচ, পুষ্পাঞ্জলি অর্পণ, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার পাল বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও আমরা শ্রী শ্রী শ্যামাকালী পূজার আয়োজন করেছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করেছেন। এর আগে আমরা ইবি থানার পাশে পূজার আয়োজন করতাম। এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এখানে আয়োজন করেছি।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন

বিস্তারিত কমেন্টে