রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪১:১২
শিরোনাম
● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ

শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন

এইচ এম সাইদুর রহমান শিবচর, মাদারীপুর
এইচ এম সাইদুর রহমান শিবচর, মাদারীপুর
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:১০
শেয়ার: mail
শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন

মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রোববার(৮ নভেম্বর) সকাল থেকে তুপুর পর্যন্ত স্কুল ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ বাংলা ইউথ ক্লাব এর উদ্যোগে বিনামূল্যে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের ডেন্টাল ও মেডিসিন এর চিকিৎসা প্রদান করা হয়।

জানা গেছে, রোববার সকালে উপজেলার উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল ও মেডিসিন চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ বাংলা ইউথ ক্লাব।এসময় ৫ জন চিকিৎসক প্রায় ২০০ রোগীকে বিভিন্ন চিকিৎসা দেন।এসময় বিনামূল্যে বিভিন্ন ঔষধ প্রধান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বদরুল আলম চৌধুরী।

সাউথ বেঙ্গলনইউথ ক্লাব এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা বলেন,’ ২০২০ সালে সাউথ বেঙ্গল ইউথ ক্লাব টি প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। আজ প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসহ বিনামূল্য ঔষধ বিতরন করা হয়েছে। আগামীতেও আমাদের সংগঠন সামাজিক ও মানবিক কাজ অব্যহত রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,’সংগঠনটি কিন্ডার গার্টেন এর শিশু শিক্ষার্থীদের জন্য ডেন্টাল চিকিৎসার আয়োজন করেছে। আমি তাদের সাধুবাদ জানাই। একই সাথে তৃণমূল পর্যায়ে এ ধরণের কার্যক্রম ছড়িয়ে দিতে আহব্বান জানাচ্ছি।’

এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন

বিস্তারিত কমেন্টে