শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৪:০৮
শিরোনাম
● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

মোঃ নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি
মোঃ নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:৪১
শেয়ার: mail
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের চত্বরে উদ্বোধনী অধিবেশন ও র‍্যালির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। পরে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী গণিত প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং হাবিপ্রবির গণিত বিভাগের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ও আঞ্চলিক পর্বের কনভেনর অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা বলেন, গণিত আমাদের শিক্ষার ভিত্তিমূলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই গণিতের মৌলিক প্রয়োগ রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সায়েন্সসহ আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবহারিক বিষয়গুলোর বিকাশে গণিতের ভূমিকা অপরিসীম। এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে হলে গণিতের প্রতি আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের যথাযথভাবে বিকশিত করার সুযোগ তৈরি করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গণিতপ্রেমী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করার পথ তৈরি হবে।

অনুষ্ঠানের সভাপতি ও আঞ্চলিক পর্বের কনভেনর অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম বলেন, এবারের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্বে মোট ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তারা রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য দুই ঘণ্টাব্যাপী সমস্যা সমাধানভিত্তিক গণিতের প্রশ্ন নির্ধারণ করা হয়। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে এবং তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও জানান, জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে আঞ্চলিক পর্যায়ের নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি আগামী বছর কম্বোডিয়ায় আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

আয়োজকদের মতে, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, যৌক্তিক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

উল্লেখ্য, ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর আঞ্চলিক পর্ব দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাবিপ্রবিতে রংপুর অঞ্চলের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে