শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২০:২২
শিরোনাম
● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা

চরমোনাই মাহফিল ঘিরে নিরাপত্তা জোরদারে বিএমপির সমন্বয় সভা

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:০০
শেয়ার: mail
চরমোনাই মাহফিল ঘিরে নিরাপত্তা জোরদারে বিএমপির সমন্বয় সভা
চরমোনাই মাদ্রাসার আসন্ন বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রস্তুতি শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

সভায় মাহফিলে আগত মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বরিশালের সিভিল সার্জন, এসআরবি, ডিজিএফআই, এনএসআই, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মাহফিল সংশ্লিষ্ট ব্যক্তিরাও সভায় অংশ নেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চরমোনাই মাহফিল ঘিরে নিরাপত্তা জোরদারে বিএমপির সমন্বয় সভা

বিস্তারিত কমেন্টে