বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৪৯:১০
শিরোনাম
● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি

অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৬
শেয়ার: mail
অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যান রাস্তার পাশের গভীর পুকুরে পড়ে যায়। এ সময় ভ্যানের ভেতরে থাকা ছয় স্কুলছাত্রী ও তাঁদের সঙ্গে থাকা এক সহকারী শিক্ষক পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কোয়ালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পড়া শিক্ষার্থীরা গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের সঙ্গে ছিলেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক ও টিম লিডার মোছা. আইরিন পারভীন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নাটোর রাজবাড়িতে অনুষ্ঠিত হয় রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী। ক্যাম্পুরীর কার্যক্রম শেষে বুধবার সকালে ছয় শিক্ষার্থী ও তাঁদের টিম লিডার একটি রিজার্ভ অটোভ্যানে করে নিজ বিদ্যালয়ের উদ্দেশে ফিরছিলেন।

পথে বাগাতিপাড়া উপজেলার কোয়ালিপাড়া এলাকায় পৌঁছালে অটোর ওপর থাকা একটি লাগেজ হঠাৎ চাকার নিচে পড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটি রাস্তার পাশের গভীর পুকুরে পড়ে ডুবে যায়। মুহূর্তেই ভ্যানের যাত্রী শিক্ষক ও শিক্ষার্থীরা পানিতে তলিয়ে যান।

এ সময় উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দেন সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন। তিনি নিজ প্রচেষ্টায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং চিৎকার করে স্থানীয়দের সহযোগিতা চান। তাঁর ডাক শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে শিক্ষক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পানিতে ডুবে যাওয়া বাকি শিক্ষার্থীদেরও উদ্ধার করা হয়।

গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষকসহ ছয় শিক্ষার্থী সবাই অক্ষত রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার সময় সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের উদ্ধারে ভূমিকা রাখায় সহকারী শিক্ষক আইরিন পারভীনের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতা ও শিক্ষকের উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন ছয় শিক্ষার্থী ও তাঁদের শিক্ষক।

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার

বিস্তারিত কমেন্টে