শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩৭:৫৪
শিরোনাম
● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান

ধর্ষণ-হত্যার এক বছর পর রিফাতের ফাঁসি

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:০৪
শেয়ার: mail
ধর্ষণ-হত্যার এক বছর পর রিফাতের ফাঁসি

পরিচয়ের সূত্র ধরে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন রিফাত বিন সাজ্জাদ (২৪)। হত্যার ঘটনা আড়াল করতে মরদেহ ফেলে রাখেন রেললাইনের ওপর। পরে ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় তরুণীর মরদেহ। চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় এক বছর পর হত্যা মামলার রায়ে রিফাতকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসেইন মোহাম্মদ ফজলুল বারী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ট্রেনে পঞ্চগড় যাওয়ার পথে দিনাজপুর রেলস্টেশনে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় রিফাতের। পরে নানা প্রলোভনে তাকে আটোয়ারীর কিসমত রেলগেট এলাকার একটি সুপারিবাগানে নিয়ে যান তিনি। সেখানে জোরপূর্বক ধর্ষণের পর ঘটনা জানাজানি হওয়ার আশঙ্কায় তরুণীকে হত্যার পরিকল্পনা করেন।

একপর্যায়ে ইট ও ধারালো অস্ত্র দিয়ে তরুণীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করেন রিফাত। পরে হত্যার ঘটনা আড়াল করতে মরদেহ টেনেহিঁচড়ে রেললাইনের ওপর ফেলে রেখে পালিয়ে যান। পরদিন ১৪ জানুয়ারি সকালে পুলিশ রেললাইন থেকে তরুণীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। তবে শুরুতে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার প্রায় দুই মাস পর, ৮ মার্চ পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় ইজিবাইক চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় রিফাতকে আটক করে পুলিশ। এ সময় তার মুঠোফোনে থাকা কিছু ছবি ও ভিডিও দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ওই তরুণীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।

এ ঘটনায় আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরশাদুল হক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণসহ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রিফাতকে মৃত্যুদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খলিলুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির স্বীকারোক্তি, তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

রায়ে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের অনুমোদন এবং আসামির আপিল বা মার্জনা আবেদন নিষ্পত্তি সাপেক্ষে সাজা পরোয়ানামূলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রায়ের পর আসামিকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ধর্ষণ-হত্যার এক বছর পর রিফাতের ফাঁসি

বিস্তারিত কমেন্টে