রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৮:৫৭
শিরোনাম
● বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন

বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা

যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুব ঋণের চেক বিতরণের পাশাপাশি সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল রহমান।

অনুষ্ঠানে যুব ঋণপ্রাপ্তদের হাতে চেক তুলে দেওয়ার পাশাপাশি সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী এবং বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

দিবসটি উদ্‌যাপনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা

বিস্তারিত কমেন্টে