শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩৭:৪০
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৩৮
শেয়ার: mail
‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’

ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় পরিচয় রক্ষায় দেশবাসীকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানিদের এমন সক্ষমতা অর্জন করতে হবে, যাতে কোনো শক্তি দেশটির ভূখণ্ড কিংবা জাতীয় পরিচয়ের দিকে লোভী দৃষ্টি দেওয়ার সাহস না পায়। শহীদ কিশোরদের আত্মত্যাগ ও অপূর্ণ স্বপ্নের কথা স্মরণ করে তিনি এ আহ্বান জানান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের কিশোর শহীদ মোহাম্মদ হোসেইন ফাহমিদেহর সাহসিকতার কথা স্মরণ করেন। একই সঙ্গে মিনাব, লামের্দসহ ইরানের বিভিন্ন অঞ্চলের শহীদ কিশোরদের আত্মত্যাগ এবং তাঁদের অপূর্ণ স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি।

পেজেশকিয়ান বলেন, এসব সন্তানের নাম ও স্মৃতি ইরানিদের হৃদয়ে গভীরভাবে গেঁথে রয়েছে। তাঁদের আত্মত্যাগ এখন জাতির সম্মিলিত ঐতিহাসিক স্মৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয়, ইরানিদের এমন শক্তিশালী হতে হবে, যাতে কেউ দেশের ভূখণ্ড কিংবা জাতীয় পরিচয়ের ওপর লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস না পায়।

পেজেশকিয়ানের এই বক্তব্যে ইরানের জাতীয় ঐক্য, আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সূত্র: ইরনা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’

বিস্তারিত কমেন্টে