শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০৭:৫৮
শিরোনাম
● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন? ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন?

মনিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
মনিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরের মনিরামপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মনিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ান রহমান, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, খাইরুল ইসলাম, আব্দুল হাই, সাইফুল ইসলাম, মুক্তার হোসেন, আইয়ুব আলী, বিল্লাল গাজী ও জাকারিয়া হোসেনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে যুবদলের নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মনিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ

বিস্তারিত কমেন্টে