রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১৫:৫৩
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:১১
শেয়ার: mail
একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত পুলিশের ২৮ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তালিকায় পুলিশের বাবুর্চি থেকে এসআই পর্যন্ত রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে প্রশাসনিক এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে গেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা এবং ইউনিটের সদস্যদের এ তালিকায় রাখা হয়েছে। প্রাপ্ত তালিকায় থানা ছাড়াও ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যদের নাম রয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ জন্য আগে বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা এবং পুলিশের ওপর জনআস্থা তৈরিতে বাধা সৃষ্টি হয়। আইজিপি স্যারেরও কঠোর নির্দেশনা রয়েছে, এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। সেই ধারাবাহিকতায় খুলনা বিভাগে এমন শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

বিস্তারিত কমেন্টে