শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৪:৩৪
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৪৫
শেয়ার: mail
‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’

অনলাইন ডেস্ক: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তাঁর জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপ। জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন, কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আর তিনি সেখান থেকে পালিয়ে আসেন। তবে দ্বীপের এ বক্তব্য যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পিবিআই। তাঁর বক্তব্য তুলে ধরে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘটনাস্থলে কথা বলছিলেন দ্বীপ। এ সময় কয়েকজন লোক তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দ্বীপ সেখান থেকে পালিয়ে যান।

পিবিআই কর্মকর্তাদের ধারণা, তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকায় মাদক কারবারিদের ধাওয়ার মুখে পড়ে তাহসিফ নদীতে ঝাঁপ দিতে পারেন। ওই এলাকায় মাদকের স্পট রয়েছে বলে পরিচিতি আছে। তবে দ্বীপের দেওয়া তথ্যসহ ঘটনার অন্যান্য বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পিবিআই জানিয়েছে, মোটরসাইকেলটি তাহসিফ সাউরির। তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় এটি পাওয়া যায়।

পিবিআই আরও জানিয়েছে, বিমানবাহিনীর এই সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছে নৌ পুলিশ। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই ছায়া তদন্ত চালানোর পাশাপাশি নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ছায়া তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত পরে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

যেভাবে নিখোঁজ হন তাহসিফ

গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন কে এম তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় তাহসিফের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

তাহসিফের বাবা জানান, গত ২৭ অক্টোবর সারা দিন পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দ্বীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তিনি। এরপর আর বাসায় ফেরেননি।

প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

এদিকে তাহসিফের মৃত্যুর আগে তাঁর গতিবিধির একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যায়, বন্ধু দ্বীপের সঙ্গে হাত মেলাচ্ছেন তাহসিফ। এরপর তাঁরা আলাদা মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় দ্বীপের বক্তব্য, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও সিসিটিভি ফুটেজ সামনে আসার পর ঘটনাটি নিয়ে নতুন করে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’

বিস্তারিত কমেন্টে