শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৭:৪৭
শিরোনাম
● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

চেতনানাশক স্প্রে করে ডাকাতির চেষ্টা, মনিরামপুরের যুবক আটক

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৫৪
শেয়ার: mail
চেতনানাশক স্প্রে করে ডাকাতির চেষ্টা, মনিরামপুরের যুবক আটক

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকায় গভীর রাতে একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে ডাকাতির চেষ্টার অভিযোগে মিন্টু গাজী নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

আটক মিন্টু গাজী যশোরের মণিরামপুর উপজেলার ২ নম্বর কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিটের দিকে পাঁচ থেকে ছয়জনের একটি দল সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকার মতিউর রহমানের বাড়িতে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা বাড়িতে থাকা লবণ, হলুদ ও রান্না করা মাংসে চেতনানাশক জাতীয় পদার্থ স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করার চেষ্টা করে।

একপর্যায়ে পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ বোধ করলে তাঁদের সন্দেহ হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা সতর্ক অবস্থানে থাকেন। এরই মধ্যে দুর্বৃত্তরা বাড়ির গেটের তালা খোলার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির বাসিন্দা জাকারিয়া হোসেন শান্ত।

অভিযোগ অনুযায়ী, এ সময় দুর্বৃত্তদের একজন তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। পরিস্থিতি বুঝে শান্ত কৌশলে লাঠি দিয়ে আঘাত করলে মিন্টু গাজী মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে আটক করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীনেশ ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক মিন্টু গাজীকে পুলিশি হেফাজতে নিয়ে থানায় যান তিনি।

এ ঘটনায় সিরাজসিঙ্গা মোসলেম মোড়সহ আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চেতনানাশক স্প্রে করে ডাকাতির চেষ্টা, মনিরামপুরের যুবক আটক

বিস্তারিত কমেন্টে