শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৭:৪২
শিরোনাম
● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জলবায়ু সংকট মোকাবিলায় এআই ব্যবহারের উদ্যোগ, বাড়ছে দূষণের শঙ্কা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২০
শেয়ার: mail
জলবায়ু সংকট মোকাবিলায় এআই ব্যবহারের উদ্যোগ, বাড়ছে দূষণের শঙ্কা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। তবে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বাড়ছে ডেটা সেন্টারগুলোর জ্বালানি চাহিদা। এতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণও বাড়ছে। এই দ্বিমুখী বাস্তবতার মধ্যেই এআইকে জলবায়ু সংকট মোকাবিলার হাতিয়ার হিসেবে ব্যবহারের অঙ্গীকার করেছে তুরস্ক।

ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের এ বছরের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর আয়োজক তুরস্ক ‘আনতালিয়া এআই অঙ্গীকার’ চালু করেছে। চলতি মাসেই দেশটির উপকূলীয় শহর আনতালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা। এই অঙ্গীকারের লক্ষ্য, এআই প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় উদ্যোগ নেওয়া। তবে এতে কোন কোন দেশ যুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়। বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার নির্মাতাদের অন্যতম যুক্তরাষ্ট্রও বর্তমানে কপ প্রক্রিয়ার বাইরে রয়েছে।

ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের প্রধান তথ্য ও এআই কর্মকর্তা ইভান টাকোভস্কি বলেন, ‘আনতালিয়া এআই অঙ্গীকার’ এআইয়ের জলবায়ু-সংক্রান্ত দুই দিকই তুলে ধরছে। তাঁর মতে, উদ্যোগটি সঠিক পথে এগোনোর ইঙ্গিত দিলেও দেশ ও প্রযুক্তি কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনার কার্যকর ব্যবস্থা এতে নেই।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বড় প্রযুক্তি কোম্পানিগুলো দ্রুত ডেটা সেন্টার চালু করছে। এসব কেন্দ্রের বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রও নির্মাণ করা হচ্ছে। ফলে ডেটা সেন্টারগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বড় উৎস হয়ে উঠছে। ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে ডেটা সেন্টারের অংশ দ্বিগুণের বেশি হতে পারে।

জাতিসংঘের একাধিক সতর্কবার্তায় বলা হয়েছে, প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা কঠিন হয়ে পড়ছে। এই লক্ষ্য অতিক্রমের মাত্রা কমাতে চলতি দশকেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের নির্বাহী সচিব সাইমন স্টিয়েল গত মাসে বলেন, এআইয়ের বিপুল জ্বালানি চাহিদা জীবাশ্ম জ্বালানির ব্যবহারজনিত দূষণ বাড়াচ্ছে। এআই খাতের নেতাদের এখন সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক কমিশনার ওপকে হুকস্ট্রা এক সাক্ষাৎকারে এই অঙ্গীকারের কয়েকটি দিককে ‘আকর্ষণীয়’ বলে উল্লেখ করেছেন। তবে এতে যুক্ত হওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এখনো পর্যালোচনা করছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অঙ্গীকারের আওতায় দেশ, বেসরকারি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছামূলক উদ্যোগ নিতে পারবে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে এআই সেবাদাতাদের জ্বালানি ব্যবহার ও পরিবেশগত প্রভাবের তথ্য প্রকাশ এবং ডেটা সেন্টারে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করার মতো বিষয়। পাশাপাশি সম্ভাব্য কিছু লক্ষ্যমাত্রার কথাও উল্লেখ করা হয়েছে। আগামী বছর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত সম্মেলনে এসব উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জলবায়ু সংকট মোকাবিলায় এআই ব্যবহারের উদ্যোগ, বাড়ছে দূষণের শঙ্কা

বিস্তারিত কমেন্টে