সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:০৭:১৮
শিরোনাম
● বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● বাগেরহাটে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো যুব ঋণের চেক ও সম্মাননা ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন

পিএইচপির পর এবার ইডিকে টুতে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে কোটি সার্ভার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:৩২
শেয়ার: mail
পিএইচপির পর এবার ইডিকে টুতে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে কোটি সার্ভার

 

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে মারাত্মক নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর এবার উন্মুক্ত ফার্মওয়্যার ডেভেলপমেন্ট কিট ‘টিয়ানোকোর ইডিকে টু’তে (EDK II) গুরুতর নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। অপারেটিং সিস্টেম চালু হওয়ার আগেই সার্ভারে ক্ষতিকর কোড প্রবেশের সুযোগ থাকায় বিশ্বজুড়ে ডেটা সেন্টার ও করপোরেট নেটওয়ার্কের বিপুলসংখ্যক সার্ভার ঝুঁকির মুখে পড়েছে।

গুগলের ড্যান হোমস-মিত্রা এবং অ্যানথ্রপিকের নিরাপত্তা গবেষক অ্যালেক্স মাতরোসভ যৌথভাবে এই দুর্বলতা শনাক্ত করেছেন। ‘সিভিই-২০২৬-৯৭৬৩১’ (CVE-2026-97631) কোডে চিহ্নিত ত্রুটিটিকে সাইবার নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, মূল সমস্যাটি দেখা দিয়েছে ইডিকে টুর ‘পিএক্সই বেস কোড ড্রাইভার’-এ। এই ড্রাইভারের কাজ হলো সার্ভার বা স্টোরেজ ডিভাইসকে নিজস্ব ফিজিক্যাল ড্রাইভের পরিবর্তে সরাসরি নেটওয়ার্ক থেকে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করে চালু হওয়ার (বুট) সুযোগ দেওয়া।

সমস্যাটি আরও গুরুতর হওয়ার কারণ, এ প্রক্রিয়া সম্পন্ন হয় অপারেটিং সিস্টেম এবং মূল নিরাপত্তা সফটওয়্যারগুলো সক্রিয় হওয়ার আগেই। ফলে হ্যাকাররা দূর থেকেই সিস্টেমে ক্ষতিকর ম্যালওয়্যার বা কোড প্রবেশ করানোর সুযোগ পেতে পারে।

এর ফলে নেটওয়ার্কভিত্তিক বুটিং ব্যবস্থার ওপর নির্ভরশীল বিশ্বজুড়ে বিপুলসংখ্যক সার্ভারের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে ডেটা সেন্টার ও করপোরেট নেটওয়ার্কের অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পিএইচপির (PHP) একটি গুরুতর নিরাপত্তাত্রুটির কারণে বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই উদ্বেগ কাটতে না কাটতেই এবার ইউইএফআই (UEFI) ফার্মওয়্যার স্তরে নতুন এই দুর্বলতা শনাক্ত হলো। এতে বিশ্ব প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পিএইচপির পর এবার ইডিকে টুতে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে কোটি সার্ভার

বিস্তারিত কমেন্টে