রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫৭:০৫
শিরোনাম
● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫ ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫

রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

মো নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৫১
শেয়ার: mail
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

রাঙামাটির পাহাড়ি জনপদের পরিবেশ ও জলবায়ু রক্ষায় নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবী মো. সাইমুন ইসলাম পেয়েছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গতকাল (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় তিনি এ পুরস্কার গ্রহণ করেন। ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা’ ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

রাঙামাটির মতো ভৌগোলিকভাবে দুর্গম ও প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলায় পরিবেশ ও জলবায়ু রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছেন সাইমুন। তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘স্বপ্নবুন-Dream Deviser’-এর মাধ্যমে তিনি রাঙামাটির ১৪টি আদিবাসী জনগোষ্ঠী এবং ১০টি উপজেলার তরুণদের নিয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

তাঁর নেতৃত্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ে সচেতনতামূলক কমিউনিটি অ্যাকশন সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিডি ক্লিন রাঙামাটি ও ব্র্যাকের সঙ্গে সমন্বয় করে তিনি শহর পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সাইমুন ‘Snake Rescue Team Bangladesh’-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছেন। পাশাপাশি সাপে কাটা রোগীদের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তিনি সরকারি কলেজগুলোতে কর্মশালারও আয়োজন করেছেন।

করোনাকালীন সময়ে রাঙামাটির দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা, লাশ দাফন ও খাদ্যসামগ্রী বিতরণ থেকে শুরু করে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ পর্যন্ত সব ধরনের দুর্যোগ ও সংকটে সাইমুন ও তাঁর দল সামনের সারিতে থেকে কাজ করেছেন।

রাঙামাটিবাসীর মধ্যে এ অর্জন আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। তাঁর এ সাফল্য তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

বিস্তারিত কমেন্টে